|
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত
জোবায়ের সোহাগ
|
![]() শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত বুধবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ডিবি পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার বা নির্মাণ কাজের সামগ্রী রাস্তার একটি বিশাল অংশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে কোনো প্রকার সতর্কীকরণ চিহ্ন ছাড়াই রাস্তার ওপর এই সামগ্রী রাখার ফলে যান চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। ঘটনার সময় ডিবি পুলিশের গাড়িটি নিয়মিত দায়িত্ব পালন শেষে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ডিবি পুলিশের গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডিবির ব্যবহৃত মাইক্রোবাসটি উল্টে যায়। গাড়ির ভেতরে থাকা আরোহীরা আহত হন। জেলা ডিবির ওসি রেজাউল ইসলাম খান বলেন, সড়কের ওপর অপরিকল্পিতভাবে কনস্ট্রাকশন কাজের সামগ্রী স্তূপ করে রাখার কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে এই প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে এবং গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। আহত পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
