|
তালাশের গানে বুবলী-আদরের হাহাকার (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
|
তালাশের গানে বুবলী-আদরের হাহাকার (ভিডিও) শবনম বুবলিকে কাছে পাওয়ার জন্য আদর আজাদের আকুলতা, হারিয়ে ফেলার পর উচ্ছন্নতা আর উদাসীনতার অপূর্ব দৃশ্যায়ন দর্শককে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহী করে তুলবে। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এই গানে দর্শক এর একটু ছোঁয়া পাবেন। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি খুব ভাগ্যবান ভালো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।’ সিনেমার গান প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গানপাগল ছেলেমেয়েদের গল্প হওয়ার কারণে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০টির বেশি ট্র্যাক থেকে তালাশের পাঁচটি গান বাছাই করা। আশা করছি, দর্শক নিরাশ হবেন না। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শ্যুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শ্যুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
