ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
প্রিয়াঙ্কার যে পরামর্শ মেনে চলেন পরিণীতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 1:46 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 January, 2022, 1:47 PM

প্রিয়াঙ্কার যে পরামর্শ মেনে চলেন পরিণীতি

প্রিয়াঙ্কার যে পরামর্শ মেনে চলেন পরিণীতি

চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া আগে থেকেই থিতু শোবিজ দুনিয়ায়। ছোট বোন পরিণীতি চোপড়া একই জগতে প্রবেশের আগে স্বভাবতই বুদ্ধি-পরামর্শ চেয়েছিলের প্রিয়াঙ্কার কাছে। কী ছিল তাঁর পরামর্শ?


টিভিতে কাজ করতে গিয়েও বোন প্রিয়াঙ্কার পরামর্শ মাথায় রাখছেন পরিণীতি

পরিণীতি বলেন, ‘সে (প্রিয়াঙ্কা) বলেছিল, সব সময় মাথায় রাখতে হবে আমার প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা—এটা খুবই সৌভাগ্যের বিষয়। একই সঙ্গে প্রত্যাশামতো কাজ করা বড় দায়িত্বও।


তাই কোনো ছবি শুরুর আগে নিজের ওপর মানুষের প্রত্যাশার কথা মনে রাখতে হবে। তাঁর এই কথা আমাকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করেছে। ’


হালে প্রথমবারের মতো ছোট পর্দায় কাজ করছেন পরিণীতি। টিভিতে কাজ করতে গিয়েও বোনের পরামর্শ মাথায় রাখছেন অভিনেত্রী, ‘এখনো প্রচুর মানুষ টিভি দেখে। তাদের সামনে নিজেকে হাজির করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সব সময়ই রিয়ালিটি শোতে কাজ করতে চেয়েছি। টিভিতে এ ধরনের শো আমার সবচেয়ে প্রিয়। 'কালারস' টিভির নতুন এক রিয়ালিটি শোতে পরিণীতির সহবিচারক মিঠুন চক্রবর্তী ও করণ জোহর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status