ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিলাসবহুল রিসোর্টে সুশান্তের প্রেমিকা, প্রতি রাতে ভাড়া কত জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 12:38 PM

বিলাসবহুল রিসোর্টে সুশান্তের প্রেমিকা, প্রতি রাতে ভাড়া কত জানেন?

বিলাসবহুল রিসোর্টে সুশান্তের প্রেমিকা, প্রতি রাতে ভাড়া কত জানেন?

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী এখন অবকাশ যাপনে ব্যস্ত। ভারতের একটি বিলাসবহুল হলিডে হোমে ছুটি কাটাচ্ছেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

ভারতের মুম্বাই থেকে কিছুটা দূরে আলিবাগের একটি হলিডে হোমে ছুটি কাটাচ্ছেন বঙ্গতনয়া। রিয়ার পোস্ট করা একাধিক ছবি বলে দিচ্ছে, একটি বিলাসবহুল হলিডে হোম আপাতত তার ঠিকানা।

হলিডে হোমে একটি বড় পুল রয়েছে। সেই পুলের ধারে যোগাসন করছেন রিয়া। বাগানে ঘেরা সেই হলিডে হোমে রয়েছে একটি বিশালাকার শোয়ার ঘর। সেই ঘরে রয়েছে গদিওয়ালা বড় খাট। দামি কাঠের আসবাব, সোফা, চেয়ার এবং টেবিল। রিয়ার ঘরের বিশাল জানালায় চোখ রাখলেই দেখা যাবে বাইরের মনোরম দৃশ্য।

রিয়ার মতো এই বিলাসবহুল হলিডে হোমে ছুটি কাটাতে যান অনেকেই। কিন্তু জানেন কি, এখানে একটি ঘরের রাত প্রতি ভাড়া কত? সংবাদমাধ্যম সূত্রের খবর, এই হলিডে হোমে একটি ঘরের রাত প্রতি ভাড়া ৩৫ হাজার ২০০ রুপি।

আপাতত আলিবাগের এই বিলাসবহুল হলিডে হোমে দিন যাপন করছেন রিয়া। কিন্তু তার সঙ্গী কে বা কারা হয়েছেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status