ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে করতে বলায় প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রেমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 12:36 PM

বিয়ে করতে বলায় প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রেমিক

বিয়ে করতে বলায় প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রেমিক

পাবনার চাটমোহরে তিন বছর প্রেম করার পর বিয়ে করতে বলায় প্রেমিকাকে পিটিয়েছেন প্রেমিক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী স্কুলছাত্রী।

অভিযুক্ত প্রেমিকের নাম রেজাউল। তিনি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃগুয়াখড়া পশ্চিমপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। আর প্রেমিকা একই গ্রামের বাসিন্দা ও চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রীর মায়ের লিখিত অভিযোগে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রেজাউল। তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে যান। পরে গত বছরের ১৪ জুলাই রেজাউল কৌশলে তার প্রেমিকার গর্ভপাত ঘটান। এরপরও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান রেজাউল।

প্রেমিক রেজাউল বারবার আশ্বাস দিয়েও বিয়ে না করায় গত ১৬ জানুয়ারি রেজাউলের বাড়িতে অনশন শুরু করেন ওই স্কুলছাত্রী। এ সময় তাকে বেধড়ক মারধর করেন রেজাউল, তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা। খবর পেয়ে স্কুলছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন।

ভুক্তভোগীর মা জানান, রেজাউল তার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেন।

চিকিৎসাধীন স্কুলছাত্রী জানান, রেজাউল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা করেছে। রেজাউল বিয়ে না করলে তার আত্মহত্যা করা ছাড়া পথ থাকবে না।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর মা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। ঘটনা তদন্ত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status