ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিনেমায় শিশুর সঙ্গে খুল্লমখুল্লা দৃশ্য, ট্রেলার নিয়ে বিতর্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 10:52 AM

সিনেমায় শিশুর সঙ্গে খুল্লমখুল্লা দৃশ্য, ট্রেলার নিয়ে বিতর্ক

সিনেমায় শিশুর সঙ্গে খুল্লমখুল্লা দৃশ্য, ট্রেলার নিয়ে বিতর্ক

সিনেমায় খুল্লমখুল্লা দৃশ্য! তাও আবার শিশুশিল্পীর সঙ্গে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে স্ক্রিনে। এমন দৃশ্যের জেরে বিতর্কের ঝড় উঠেছে পরিচালক মহেশ মঞ্জরেকরের মরাঠি ছবি নিয়ে।

‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’ সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির জাতীয় মহিলা কমিশন। তাদের হস্তক্ষেপে ছবির ট্রেলার থেকে সরানো হয়েছে বেশকিছু বিতর্কিত দৃশ্য।

ট্রেলারে অভিনেত্রী কাশ্মীরা শাহর সঙ্গে এক শিশুকে যৌনতায় লিপ্ত হতে দেখা গেছে, এতেই চটেছেন নেটিজেনরা। অভিযোগের ভিত্তিতেই জাতীয় মহিলা কমিশন ছবি থেকে একাধিক যৌনদৃশ্য এবং আপত্তিজনক সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দেয়।

ট্রেলারের একটি দৃশ্যে দেখানো হয়েছিল কাশ্মীরা তার অনাবৃত বুকে টেনে নিচ্ছেন এক শিশুকে। সঙ্গে ছিল যৌন উস্কানিমূলক সংলাপও। সেই সবকিছু কেটে বাদ দেওয়া হয়েছে এই ছবি থেকে।

গত সপ্তাহে এই ছবিটি ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য ছবি) প্রমাণপত্র নিয়ে ছাড়পত্র দিয়েছিল দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। তার পরেই মুক্তি পায় ট্রেলার। কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়ে ট্রেলার মুক্তি পেতেই।

যৌনদৃশ্য বাদ যাওয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি ‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’ সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status