ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
৬ বছর পর দেখা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:46 PM

৬ বছর পর দেখা!

৬ বছর পর দেখা!

সংগীতের জনপ্রিয় দুই শিল্পী ন্যানসি ও ইমরান। ছয় বছর পর আবারও প্লেব্যাকের সূত্রে একই ট্র্যাকে গাইলেন তারা। রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে এই রেকর্ডিং সেশন হয়। যে সিনেমার গান গেয়েছেন তারা সেই সিনেমাটির নাম ‘ক্যাসিনো’। নিরব ও বুবলীকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন সৈকত নাসির। আর এতে ইমরান-ন্যানসি গেয়েছেন ‘ইশারা’ শিরোনামের গানটি। মেহেদী হাসান লিমনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

কিন্তু সিনেমা ও সিঙ্গেলে অনেক জনপ্রিয় গানের জুটি হিসেবে পোক্ত হয়েও মাঝে ছয় বছরের বিরতি প্রসঙ্গে ইমরান বলেন, ‘কারণ ছাড়াই। এরমধ্যে আমরা দুজনই নিয়মিত কাজ করেছি। যোগাযোগও ছিল। আসলে সিনেমার গানে তো নির্মাতা-প্রযোজক-অভিনয়শিল্পী-গল্পের ধরনসহ অনেক কিছু বিবেচনা করে হয়। ফলে আমাদের ব্যাটে-বলে হয়নি এরমধ্যে। অনেক দিন পর ন্যানসি আপুর সঙ্গে কাজ করে সত্যিই আরাম পেয়েছি। আমি মনে করি গানটিতে তার কণ্ঠ পড়ার পর নতুন একটা মাত্রা যোগ হলো।’

ইমরান-ন্যানসি সর্বশেষ একসঙ্গে প্লেব্যাক করেন ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায়। ‘কোনও মানে নেই তো’ শিরোনামের সেই গানটিও দারুণ জনপ্রিয়তা পায়। কাছাকাছি সময়ে তারা আরও গেয়েছেন অহনা-সাইমন অভিনীত ‘চোখের দেখা’ এবং ‘নিয়তি’ ছবিতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status