ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এফডিসিতে এরা কারা? প্রশ্ন জায়েদ খানের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:44 PM

এফডিসিতে এরা কারা? প্রশ্ন জায়েদ খানের

এফডিসিতে এরা কারা? প্রশ্ন জায়েদ খানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে চলচ্চিত্রের শিল্পীদের দুই প্যানেলের প্রার্থীদের তালিকা। তবে নির্বাচনের প্রচারণায় তৃতীয় পক্ষের মহড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জায়েদ খান।

রোববার বিকালে এফডিসিতে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এফডিসি আমাদের জায়গা। এত বহিরাগত এরা কারা? আমাদের সিনিয়র শিল্পীরা তাদের জন্য আসতে পারছেন না। নির্বাচনে সিনিয়রদের পাশে না পাওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি টেলিফোনে থানায় জানিয়েছি। আজ থানায় লিখিত অভিযোগ করবো।

এ সময় তিনি আরও বলেন, বহিরাগতরা যদি এভাবে ভিড় করে তাহলে শিল্পীরা চলাফেরা করবে কীভাব? ভোট চাইবে কীভাবে? এই নিরাপত্তা আগে দরকার। তৃতীয় পক্ষ আমি একারণেই বলছি যে, আমাদের সুন্দর পরিবেশ নষ্ট করতে যে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। এফডিসির একটাই প্রবেশপথ জানিয়ে জরুরি ভিত্তিতে দেখেশুনে মানুষ প্রবেশের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status