ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাগদান সারলেন তাসনুভা তিশা, বিয়ে ২ ফেব্রুয়ারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 8:10 PM

বাগদান সারলেন তাসনুভা তিশা, বিয়ে ২ ফেব্রুয়ারি

বাগদান সারলেন তাসনুভা তিশা, বিয়ে ২ ফেব্রুয়ারি

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্র সৈয়দ আজগর, হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত।

শনিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।

তাসনুভা তিশা বলেন, আজগর হাই ভোল্টেজ এজেন্সিতে কর্মরত। এজেন্সির শেয়ার হোল্ডার। ওর সঙ্গে সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর আমরা প্রায় সময়ই ফোনে কথা বলতাম এবং প্রচুর মেসেজ পাঠাতাম একে অপরকে। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে আপনি করেই বলতাম। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন। আমার যেহেতু দুটি সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টিকে কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওর (আজগর) পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে। ওর মা বিষয়টিকে খুবই পজেটিভভাবে নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরো অনেক বেশি খুশি হয়েছি।

তিনি আরো বলেন, আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটা একই মাসে করবো। তবে সেটা কবে, এখনো চূড়ান্ত হয়নি। আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি এ মাসের শেষে দেশে আসবেন। তারপর পরিকল্পনা করে একটা সময়ে অনুষ্ঠান করার চিন্তা আছে।

এটি তিশার তৃতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status