ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষণের কথা ফাঁস হওয়ার ভয়ে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 8:01 PM

ধর্ষণের কথা ফাঁস হওয়ার ভয়ে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

ধর্ষণের কথা ফাঁস হওয়ার ভয়ে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে ৫ সন্তানের জননী মরিয়ম বেগম হত্যায় জড়িত সন্দেহে অভিযুক্ত ২ আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার আগে ওই বিধবা নারীর ঘরে ঢুকে গ্রেফতারকৃতরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ফাঁস হওয়ার ভয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার সুমন ফকির (৩৫) ও শয়ন চন্দ্র শীল (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই নারীকে ধর্ষণ ও এ ঘটনা ফাঁস হওয়ার ভয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা কথা স্বীকার করেছে।

আজ রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান। তিনি জানান, ভূতেরদিয়া গ্রামে স্বামীর বসত ভিটায় থাকতেন ৫ সন্তানের জননী বিধবা মরিয়ম বেগম। গত ১২ জানুয়ারি বুধবার রাতে মরিয়ম নিজ ঘরে একা ছিলেন। ওই রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সুমন ও শয়ন ওই নারীর ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে এ ঘটনা ফাঁস হওয়ার ভয়ে ওই রাতেই তাকে ঘর থেকে বাইরে বের করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তার মরদেহ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর নালায় ফেলে দেয়। পরদিন ১৩ জানুয়ারি খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। কিন্তু এ ঘটনার কোন ক্লু পাচ্ছিলো না পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করে তারা। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুমন ও শয়নকে।

গ্রেফতারকৃতদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status