ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রাবন্তীর গোসলের মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 2:15 PM
সর্বশেষ আপডেট: Sunday, 16 January, 2022, 2:20 PM

শ্রাবন্তীর গোসলের মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

শ্রাবন্তীর গোসলের মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আর বিতর্ক যেন একে অন্যের পরিপূরক। আর সেই বিতর্কের আগুনে মাঝেমধ্যে ঘি ঢেলে দেন নায়িকা নিজেও। তিন বিয়ে, নতুন প্রেমের চর্চা, রাজনৈতিক ক্যারিয়ার সব নিয়ে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। কিন্তু কোনও বিতর্ক নিয়েই মাথা ঘামাতে রাজি নন এই নায়িকা।

রোববার সকালে ভক্তদের চমকে দিলেন শ্রাবন্তী। এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় ভক্ত মনের।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’। তবে মাঘের সকালে শ্রাবন্তীর এই স্নানের ছবি দেখে অবাক ভক্তরা!

কেউ কেউ ছবির মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, ‘একটু ফেনাটা সরাও না’।

উল্লেখ্য, বর্তমানে নবাগত পরিচালক অয়ন দের ‘ভয় পেও না’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। এই সিনেমায় তার নায়ক ওম সাহানি। এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’। এই সিনেমায় ফের দেবের সঙ্গে অভিনয় করবেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার আরেক সিনেমা ‘কাবেবী অন্তর্ধান’। যেখানে তিনি প্রসেনজিতের নায়িকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status