ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব তালুকদার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 2:12 PM

নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব তালুকদার

নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব তালুকদার

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিদায়লগ্নে ভালো একটি নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না, বলবো ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর। ভোট যতো বেশি কাস্ট হবে, আমি ততো খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।

তিনি বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status