ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
মিমের বিয়ে থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 10:49 PM

মিমের বিয়ে থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন যারা

মিমের বিয়ে থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন যারা

সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বিয়ের পরপরই স্বামী সনি পোদ্দারের সঙ্গে হানিমুনে যাওয়ার কথা ছিল। কিন্তু সনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে হানিমুনসহ সব পরিকল্পনা থেকে সরে এসেছেন মিম। তবে এবার জানা গেলো মিমের বিয়েতে অংশ নেওয়া আরো কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।

মিমের বিয়ে থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন যারা

মিমের বিয়ে থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন যারা


মিমের বিয়ে থেকে যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন, অভিনেতা সজল, ফারিয়া শাহরিন, মিলা হোসেন, ও পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। এর মধ্যে করোনা আক্রান্তের কারণে মিলাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট বাতিল করতে হয়েছে। মিম জানিয়েছেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ।



এদিকে লাক্স তারকা ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। ফারিয়া বলেন, ‘প্লিজ, সবাই পাবলিক গ্যাদারিংয়ে যাওয়া বন্ধ করেন। মাস্ক পরেন, আমার মতো ওভার কনফিডেন্ট হয়ে যাইয়েন না যে আপনি করোনার চেয়ে বেশি পাওয়ারফুল, তাইলে কিন্তু শেষ। প্লিজ প্লিজ প্লিজ, দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হইয়েন না। বিয়ের মৌসুম বুঝলাম, তাই বলে বিয়ে খাইতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো কেউ কষ্ট যাতে না পায়, তাই অনুরোধ করছি। এইবারের করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। তাই নিজের পরিবার, বাচ্চাকাচ্চাদের কথা ভেবে নিরাপদে থাকেন।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status