এক তরফা প্রেম থেকে কিছুতেই বেরোতে পারছেন না? কী করলে এই পরিস্থিতি বদলাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 11:06 PM
এক তরফা প্রেম থেকে কিছুতেই বেরোতে পারছেন না? কী করলে এই পরিস্থিতি বদলাবে
প্রেমের পড়ার চেয়ে সুখের অনুভূতি খুব কমই হয়। কত কবিতা, গান, আঁকা এই একটি অনুভূতিরই নানা স্তর নিয়ে, মাত্রা নিয়ে। কিন্তু সেই প্রেমই যখন পরিণতি পায় না, তখন তার চেয়ে কষ্টের কিছু হয়না। এক তরফা প্রেমের রেশে কত জন অবসাদে পর্যন্ত চলে যান। সেই প্রভাব থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। আবার একই সঙ্গে তা ভীষণ জরুরিও।
বলিউড অবশ্য বলবে, ‘এক তরফা প্যায়ার কি তকৎ হি কুছ অউর হোতি হ্যায়’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এক তরফা প্রেমের জোর অনেক খানি। তবে, বাস্তবে এর উদ্যাপনে তেমন বিচক্ষণতার পরিচয় নেই। বরং এতে দুঃখই বাড়ে। কাজে মন বসাতে সমস্যা হয়। ধৈর্য কমে। মানসিক শান্তিও বিঘ্নিত হয়। কী ভাবে বেরিয়ে আসা যাবে এই জটিলতা থেকে তা নিয়ে অনেকেই বিব্রত থাকেন। কী করবেন এক তরফা প্রেমে ভুগলে?
১) দূরত্ব এই ক্ষেত্রে সব চেয়ে উপযোগী ও কার্যকরী পন্থা। যে মানুষটির প্রতি দুর্বলতা সে চোখের সামনে যত ঘন ঘন আসবে, ততই মনে পড়ে যাবে পুরনো স্মৃতি। ফলে, তাকে না পাওয়ার কষ্ট। তাই একটি নিরাপদ দূরত্ব সব সময়ই সাহায্য করে।
২) সময়ের উপর ছেড়ে দিন। সময় অনেক কিছুরই স্বতঃস্ফূর্ত সমাধান। এক তরফা প্রেম থেকে যে ক্ষত সৃষ্টি হয় তাতে সব চেয়ে ভাল প্রলেপ দিতে পারে সময়। প্রাথমিক ভাবে বিশ্বাস করতে অসুবিধা হলেও, জানবেন জীবনে কোনও কিছুই স্থায়ী নয়। নিজেকে পর্যাপ্ত সময় দিলে দেখবেন এক দিন ঠিক অতিক্রান্ত করেছেন এই কঠিন সময়, আবার সহজ হতে পারছেন সেই মানুষটির সঙ্গে, কোনও রকম জটিলতা ছাড়াই। কারণ তত দিনে যে ফিকে হয়ে এসেছে অনুভূতির তীব্রতা।