ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
১৫ মিনিটে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 1:12 PM

১৫ মিনিটে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

১৫ মিনিটে ২১ শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভর্তি কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের ১৫ মিনিট দরিতে আসায় শিক্ষর্থীর কাগজপত্র জমা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর কারণে ২১ শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্টিং কার্যক্রমে অংশ নিতে বলা হয় ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের। কিন্তু চট্টগ্রাম ও খুলনা বিভাগের ২১ শিক্ষার্থী সোয়া ১২টায় ক্যাম্পাসে পৌঁছান। ভুক্তভুগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাস চালক ও সুপার ভাইজারের (শ্যামলী পরিবহন) গাফিলতির কারণে নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারেননি তারা।

এদিকে ভুক্তভোগী এক শিক্ষার্থী মোস্তফা গালিব সাথে কথা বলে জানা যায়, সে অপেক্ষমাণ তালিকায় ৮৮২ সিরিয়াল) বলেন, ‘আমরা বুধবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় বাসে ওঠার পরও পৌঁছাতে পারলাম না। বাসায় গিয়ে পিতা-মাতাকে কী বলবো? যেহেতু আমাদের দোষ ছিল না, তাই কর্তৃপক্ষ চাইলেই বিষয়টি মানবিকতার খাতিরে আমলে নিতে পারতো। আমরা সত্যিই ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম নিয়ে হতাশ। এখন পর্যন্ত অনেক টাকাই নষ্ট হলো, কিন্তু কোথাও ভর্তি হতে পারলাম না।’

মারুফ ইসলাম অশ্রুসিক্ত কণ্ঠে (অপেক্ষমাণ তালিকায় ৮৮২ সিরিয়াল) বলেন, ‘আমরা বুধবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় বাসে ওঠার পরও পৌঁছাতে পারলাম না। বাসায় গিয়ে পিতা-মাতাকে কী বলবো? যেহেতু আমাদের দোষ ছিল না, তাই কর্তৃপক্ষ চাইলেই বিষয়টি মানবিকতার খাতিরে আমলে নিতে পারতো। আমরা সত্যিই ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম নিয়ে হতাশ। এখন পর্যন্ত অনেক টাকাই নষ্ট হলো, কিন্তু কোথাও ভর্তি হতে পারলাম না।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সবকিছু একটি নিয়মের মধ্য দিয়েই চলে। আমরা বেশ কয়েকদিন থেকেই শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তি, মেসেজ কিংবা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে এসেছি। তারপরও এমন ঘটনা সত্যিকার অর্থে দুঃখজনক। আমরা চাই না এমন ঘটনা পরবর্তী সময়ে ফের ঘটুক। আগামীতে যারা রিপোর্টিং কিংবা ভর্তি হতে আসবে, তারা সবাই যাতে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছায়।’

রিপোর্টিং কার্যক্রম শেষে ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় (৭৮৭ জনের)। এর পরপরই ভর্তি কার্যক্রম শুরু হয় ছয়টি অনুষদের বিভিন্ন বিভাগে।

২১ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন হাবিপ্রবি পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের একাংশ। কালক্ষেপণ করে শ্যামলী পরিবহনের বাসটি ক্যাম্পাসে পৌঁছানোর কারণে ভর্তিপ্রার্থীরা হাবিপ্রবির প্রধান ফটকের সামনে বাসের গ্লাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status