ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুক চাওয়ায় জামাইকে বাড়িতে ডেকে বেধড়ক পিটুনি (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 1:22 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 January, 2022, 1:24 PM

যৌতুক চাওয়ায় জামাইকে বাড়িতে ডেকে বেধড়ক পিটুনি (ভিডিও)

যৌতুক চাওয়ায় জামাইকে বাড়িতে ডেকে বেধড়ক পিটুনি (ভিডিও)

যৌতুক একটি সামাজিক ব্যাধি। ধর্মীয় এবং আইনগতভাবে এটি অবৈধ প্রথা হলেও সমাজে নানাভাবে তা প্রচলিত। এই কুপ্রথার শিকার হয়ে প্রায়ই নির্যাতনের শিকার হন নারীরা। এমনকি ঘৃণ্য এই প্রথার বলি হয়ে অনেক নারীকে প্রাণও হারাতে হয়।

তবে এবার যৌতুক চাওয়ায় জামাইকে উচিত শিক্ষা দিলেন শ্বশুর। বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।
জানা গেছে, যৌতুকের দাবিতে মেয়ের ওপর প্রায়ই অত্যাচার করত জামাই। সে কারণেই জামাইকে উত্তম-মাধ্যম দেওয়ার সিদ্ধান্ত নেন শ্বশুর। সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে ডেনে আনা হয়। এরপর হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি দেয় শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশ গিয়ে পিটুনির শিকার ওই যুবককে উদ্ধার করে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা এলাকায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status