ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় ছেলের বাবাকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 2:09 PM

প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় ছেলের বাবাকে পিটিয়ে হত্যা

প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় ছেলের বাবাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ছেলের প্রেমের সম্পর্কের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা আক্তার আহমদ (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আগের রাতে উপজেলা মাতারবাড়ি সাইরারডেইল এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, আক্তার আহমদের ছেলে জিসানের সাথে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের সম্পর্ক হয়। সে সুবাদে প্রেমিকাকে মোবাইল উপহার দেয় জিসান। ঘটনাটি জানাজানি হলে আক্তার আহমদের উপর চরম ক্ষুব্ধ হয় মেয়ের পিতা-মাতাসহ স্বজনেরা। তিনি জানান, মোবাইল দেয়া নিয়ে প্রথম দফায় আক্তার আহমদের স্ত্রীকে মারধর করে। দ্বিতীয় দফায় আক্রমণে মারা যান আক্তার আহমদ।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্তার আহমদের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আহত হন আক্তার আহমদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status