ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অপহরণের পর ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 January, 2022, 4:35 PM

অপহরণের পর ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে হত্যা

অপহরণের পর ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপককে হত্যা

তিন দিন আগে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা ঢাবির প্রশাসনিক কর্মকর্তাদের।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসন প্রকল্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক ঢাকার সাভারে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, সাভারে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিলো। শ্রমিকরা বাড়ি নির্মাণের জন্য কিছু দাবি করছিলো তার কাছে। তাদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমানিল্য হয়েছিলো। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status