ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 12:13 AM

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোকারা ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ক্যাজুয়াল বিভাগের চিকিৎসক ডা. মো. আসিফ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status