ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 12:11 AM

ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যা

ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যা

হাতে বন্ধুক নিয়ে ভাই ভাতিজার  সামনে প্রকাশ্যে এক মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের রাজা বাড়িতে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৩ জানুয়ারি, সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ভাই  করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিন পাশের জমির আইল ঠিক করতে যায়। এ সময় একই বাড়ির মৃত গনি বিএসসির ছেলে মো. কামাল হোসেন(৫০) তার ভাই বাবু (৩৫) হাতে বন্ধুক ও রড নিয়ে মারধর করে।

তখন রাজা বাড়ির মৃত ছায়েদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭০) কুরআন শরিফ পড়ছিলেন। ভাই ভাতিজাদের মারধরের খবর শুনে কুরআন রেখে তিনি জমিতে গেলে গনি বিএসসির ছেলে কামাল (৫০) মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে গলা চেপে ধরে মাটিতে শুইয়ে রাখে। এতে তাৎক্ষণিক মারা যায় মুক্তিযোদ্ধা আবদুর রহমান।

ঘটনার পরপর বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক কামাল। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদাসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নাজমুল হুদা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে বিপাড়া থানার ওসি জানিয়েছেন এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় কেউ কোন মামলা দায়ের করেন নি। কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status