মুদাফরগন্জ ব্লাড ডোনেট এসোসিয়েশনের সভাপতি আলমগীর সম্পাদক শিপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 10:14 AM সর্বশেষ আপডেট: Friday, 14 January, 2022, 10:20 AM
মুদাফরগন্জ ব্লাড ডোনেট এসোসিয়েশনের সভাপতি আলমগীর সম্পাদক শিপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে লাকসাম উপজেলার মুদাফরগন্জে "মুদাফরগন্জ ব্লাড ডোনেট এসোসিয়েশন" এর কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষে নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সংগঠনের সভাপতি হিসেবে এম কে আলমগীর ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান শিপন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও আরও যারা নির্বাচিত হয়েছেন, সংগঠনের সহ সভাপতি হিসেবে আল আমিন, মোঃ আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহদি, মোঃ সাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, মোঃ রুবেল, সহ সম্পাদক মোঃ দেলোয়ার, খন্দকার আল আমিন, অর্থ সম্পাদক মোঃ শামীম, দপ্তর সম্পাদক মোঃ আকবর, প্রচার সম্পাদক মোঃ কামরুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাহুল আবির, সদস্য মোঃ শরিফ ও জয়।
'রক্ত দিন জীবন বাঁচান' এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি পূর্বের চেয়ে আগামীতে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আগামীতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান সংগঠনটি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য যে সকল শহীদ রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এই সংগঠনের সবসময় একটি প্রতিকী আয়োজন হিসাবে গন্য হবে।
সমাজের মধ্যে রক্তদান বিষয়ে কুসংস্কার এবং ভয় দূর হবে ও রক্তদান বিষয়ে জন সচেতনতা গড়ে উঠবে এবং আর্তমানবতার সেবায় এই সংগঠন একটি অনন্য নিদর্শন হিসাবে কাজ করবে।