ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লিভ ইন-এ বিশ্বাসী? এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 9:34 PM

লিভ ইন-এ বিশ্বাসী? এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

লিভ ইন-এ বিশ্বাসী? এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

বন্ধুত্ব-প্রেম-বিবাহ, জীবনের এই ছক বাঁধা নিয়ম পছন্দ নয় অনেকের৷ অন্য পথে হাঁটতে চান তাঁরা৷ অর্থাৎ সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে থাকবেন, কিন্তু জীবন এক গতে বাঁধা হবে না৷ যেহেতু বিবাহ নামক প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে বিশ্বাসী নন তাঁরা, তাই ‘বিবাহবন্ধনে’ আবদ্ধ থাকবেন না তাঁরা৷ অর্থাৎ বাস্তবিক জীবনে ‘লিভ ইন’ করায় বিশ্বাসী তাঁরা৷ সমীক্ষা বলছে, বর্তমান প্রজন্মের একটা বড় অংশ এই নীতিতে বিশ্বাসী৷ তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেয়ে লিভ ইনকেই বেশি গুরুত্ব দেন তাঁরা। তবে মনোবিদরা বলছেন সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন৷

১৷ আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু অভ্যাস রয়েছে৷ বিয়ের পর যা আমাদের বর্জন করতে হয়৷ অথবা বিয়ের পর এমন কিছু অভ্যাস থাকে, যা আমাদের মেনে চলতে হয় বা আমরা মানতে বাধ্য হই৷ আপনি যদি ভেবে থাকেন যে, লিভ ইনের ক্ষেত্রে সেই নিয়মে কোনও বদল আসবে, তবে আপনি ভুল ভাবছেন৷ লিভ ইনের ক্ষেত্রেও অনেক নিয়ম থাকে যা আমাদের মেনে চলতে হয়৷

২৷ লিভ ইন মানে দু’জনের পছন্দ এবং অপছন্দ মেনে চলা৷ দু’জনের দু’জনকে বাড়তি গুরুত্ব দেওয়া৷ বিশেষজ্ঞরা বলছেন লিভ ইনের সময় সঙ্গীর পছন্দ-অপছন্দ, আশা-প্রত্যাশাগুলোর দিকে নজর রাখা অবশ্যই দরকারি৷


৩৷ লিভ ইনে থাকার সময় আর্থিক বিষটিও মাথায় রাখা দরকার৷ ব্যয়ের ক্ষেত্রে কার কতটা দায়িত্ব থাকবে৷ কে, কোন দায়িত্ব পালন করবে, তা আগে থেকে ঠিক করে নেওয়া প্রয়োজন৷

৪৷ বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি খুব স্বাধীনচেতা হন৷ বারবার সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন, তবে লিভ ইনে জড়াবেন না। সেক্ষেত্রে জটিলতা ও অশান্তি বাড়বে।

৫৷ লিভ ইনের ক্ষেত্রে অবশ্যই ইগো বর্জন করা প্রয়োজন৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status