ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 11:12 PM

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া সদর দপ্তর বরিশাল এর সার্বিক ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেংগল রেজিমেন্টের তত্ত্বাবধানে বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) উক্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় আরো উপস্থিত ছিলেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিয়ার অধিনায়ক মেজর তানভীর রশিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মোঃ সিরাজুল ইসলাম, পিএসসি এবং লেফটেনেন্ট তাজউদ্দিন আহমেদ রৌদ্র।

করোনাকালীন এই প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এরূপ মানব সেবামূলক মহৎ কার্যক্রমকে অত্র এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে এবং ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৭ পদাতিক ডিভিশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বাংলাদেশে ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের মাঝে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্র বিতরণ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status