ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 9:02 PM

দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

সিলেটে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে মাইশা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলপুরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান জানান, মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলা করছিল। হঠাৎ কোনোভাবে দোলনার দড়িতে মাইশার গলা পেঁচিয়ে গেলে দম বন্ধ হয়ে সে মারা যায়। তার ছোট বোন বিষয়টি মাকে জানায়। পরে মাইশাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status