ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাগমারায় বিআরডিবি’র উদ্যোগে ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 3:09 PM

বাগমারায় বিআরডিবি’র উদ্যোগে ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

বাগমারায় বিআরডিবি’র উদ্যোগে ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

রাজশাহীর বাগমারায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর সুফলভোগী সদস্যদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি, সকালে উপজেলা বিআরডিবি কার্যালয়ে ৪০ জন সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিআরডিবি রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন, মাঠ সংগঠক আয়নুল হক প্রমুখ। অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status