ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাথায় সিঁদুর, নতুন বিয়ে নিয়ে আলোচনায় শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 2:41 PM

মাথায় সিঁদুর, নতুন বিয়ে নিয়ে আলোচনায় শ্রাবন্তী

মাথায় সিঁদুর, নতুন বিয়ে নিয়ে আলোচনায় শ্রাবন্তী

টুকটুকে লাল বেনারসি, শরীরজুড়ে সোনার গয়না, গোড়ের মালায় আর মাথা রাঙানো লাল সিঁদুর। বিয়ের পিঁড়িতে বসে হাসি মুখে এই ছবি তুলেছেন শ্রাবন্তী! ঘটনা কি? অনেকে জানতে চাচ্ছেন!

বুধবার আচমকা নায়িকার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এমন ছবি দেখে তো হতবাক অনেকেই! কবে ডিভোর্স হল, আর কবেই বা বিয়ে করলেন। তবে না, একটু ভালোভাবে চোখ বোলাতেই সবটা পরিষ্কার হল।

বিয়ের মৌসুম এমনিতেই জমজমাট। বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের সানাই বাজচ্ছে। সেই আমেজেই আচমকা কনের বেশে হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনিতেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নেই বললেই চলে।

রোশন সিং-এর সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়েতে ভাঙন, ডিভোর্সের মামলা, নতুন প্রেমের গুঞ্জন- সবই ছিল আলোচনায়। তবে শ্রাবন্তীর এবারের কনের সাজের পিছনের রহস্যটা একদমই পেশাগত! ‘চতুর্থ বিয়ে’ নয় বরং আসন্ন ছবির শুটিং সেটেই শ্রাবন্তী বিয়েটা সারলেন অনস্ক্রিনে।

নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির শ্যুটিং নিয়েই আপতত ব্যস্ত নায়িকা। এই ছবিতে শ্রাবন্তীর নায়ক ওম সাহানি। এই সিনেমার মাধ্যমে আরও গাঢ় হচ্ছে ওম-শ্রাবন্তীর রসায়ন।

‘ভয় পেও না’তে স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। চিত্রনাট্য বলছে, অনন্যা (শ্রাবন্তী) ডা. আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। অনন্যার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়ি মায়ের। বউমাকে নিয়ে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান। কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতে ভূতে পায় পান শ্রাবন্তী, কিন্তু হরর ছবিতে অভিনয় করতে ভালোবাসেন। এটি তার চার নম্বর ভুতুড়ে ছবি।

শ্রাবন্তীর কথায়, ‘ভূতের ভয় পেতে ভালবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status