ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার রান্না করা খাবার থেকে বাঁচতেই ভালভার্দের গোল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 2:37 PM

প্রেমিকার রান্না করা খাবার থেকে বাঁচতেই ভালভার্দের গোল!

প্রেমিকার রান্না করা খাবার থেকে বাঁচতেই ভালভার্দের গোল!

মিনা বোনিনোর সঙ্গে অনেকদিন ধরেই প্রেম করছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদে ভালভার্দে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনা বেশ অনেক দিন ধরেই সরব। তিনিই জানিয়েছেন, তার অনুপ্রেরণা ও রান্না করা খাবার থেকে বাঁচতে গোল করেছেন ভালভার্দে!

ভালভার্দে আর মিনা, দুজনের মিলেছে ভালো। প্রেমিক ফুটবলার আর প্রেমিকা ফুটবলের পাঁড় ভক্ত, বিশেষ করে রিভার প্লেটের। তবে রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভালভার্দের ওপর সম্ভবত বেশ চাপ থাকে। আর সেই চাপ আসে তার প্রেমিকার কাছ থেকেই।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে কাল রাতে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে জয়ের পর বিষয়টি আঁচ করে নিতে পারেন ফুটবলপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আজ একটি পোস্ট করেছেন মিনা। সুপার কাপের এই ম্যাচ তথা এল ক্ল্যাসিকোকে সামনে রেখে প্রেমিককে মিনা কীভাবে প্রেরণা জুগিয়েছেন, তা ওই পোস্টে বুঝিয়ে দিয়েছেন তিনি।

হোয়াটস অ্যাপে উরুগুইয়ান তারকাকে পাঠানো বার্তার স্ক্রিনশট তিনি টুইটে পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘মাঠে নেমে যদি গোল করতে না পারো, তাহলে প্রতিদিন আমার হাতের রান্না খেতে হবে। একটু ভেবে দেখো, কেমন।’

ম্যাচে বাস্তবেই গোল করেছেন ভালভার্দে। তাই ফুটবলপ্রেমীরা রসিকতা করে বলতেই পারেন, মিনার রান্না করা খাবার থেকে বাঁচতেই গোল করেছেন তিনি! তাতে অবশ্য সবচেয়ে বেশি লাভ হয়েছে রিয়ালের।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচের ৯৮ মিনিটে ভালভার্দের জয়সূচক গোলই যে রিয়ালকে স্প্যানিশ সুপার কাপে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। তাতে অবশ্য মিনার চেয়ে বেশি খুশি কেউ হতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায়, ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচটি মাদ্রিদের নিজের বাসায় টিভিতে দেখেছেন মিনা। ভালভার্দে জয়সূচক গোল এনে দেওয়ার পর খুশিতে সোফার ওপরই দাঁড়িয়ে লাফাতে থাকেন মিনা। তাতেও মন ভরেনি।

টিভিতে যখনই দেখেছেন ভালভার্দে গোল করে গায়ের জার্সি খুলেছেন, মিনাও বাসায় গায়ের জার্সি খুলে লাফাতে থাকেন। এক সন্তানের জন্ম দেওয়া এই জুটি যে ‘মানিকজোড়’, তা এখন না বললেও চলে।

রিয়ালের জয়ের পর হোয়াটস অ্যাপে ভালভার্দেকে পাঠানো সেই ‘প্রেরণাদায়ক’ বার্তা পোস্ট করে ক্যাপশনে মিনা লিখেছেন, ‘প্রেরণাদায়ী মানুষটা হচ্ছি আমি। হ্যাঁ, ওরা আমাকে ধন্যবাদ জানাচ্ছে।’ এই ‘ওরা’ বলতে যে তিনি রিয়াল মাদ্রিদকে বুঝিয়েছেন, তা বুঝতেও বাকি নেই কারো!

এমন প্রেরণাদায়ী প্রেমিকা থাকলে ভালো করাটা একটু সহজ হয়ে যায় বৈকি!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status