ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ওমিক্রন 'দাবানলে' আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে: ফাউসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 11:34 PM
সর্বশেষ আপডেট: Thursday, 13 January, 2022, 12:06 AM

ওমিক্রন 'দাবানলে' আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে: ফাউসি

ওমিক্রন 'দাবানলে' আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে: ফাউসি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দাবানলের মতো আমেরিকার ছড়িয়ে পড়তে পাড়ে। আর এতে সবাই আক্রান্ত হতে পারে।

আমেরিকার ওমিক্রন পরিস্থিতি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের ভাইস প্রেসিডেন্ট জে স্টিফেন মরিসনের সঙ্গে কথা বলেছেন ফাউসি।খবর সিএনএনের।

ফাউসি তাকে আরও বলেন, অমিক্রনের সংক্রমণক্ষমতা অস্বাভাবিক। শেষমেশ হয়তো এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে।

যারা টিকা নিয়েছেন, বুস্টার ডোজ নিয়েছেন, তারাও এর সংস্পর্শে আসতে পারেন। তাদের মধ্যে অনেকে আক্রান্ত হতে পারেন।

তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার আশঙ্কা কম।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেশটির সরকারের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

টিকা কর্মসূচি শুরুর পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাপ্তাহিক পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

কিন্তু এরপরও দেশটির সাড়ে ছয় কোটি মানুষ এখনো টিকা নেননি। টিকা নিতে সক্ষম প্রতি পাঁচজনে একজন এখনও টিকা নেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status