ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতে এলেন কিশোরগঞ্জের যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 3:16 PM

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতে এলেন কিশোরগঞ্জের যুবক

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতে এলেন কিশোরগঞ্জের যুবক

এবার পঞ্চম বিবাহবার্ষিকী ছিল সুজন ইব্রাহিম ও সাবেকুন্নাহারের। তাই বিবাহবার্ষিকী স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে আকাশপথে বাড়ি ফিরে চমক দেখালেন সৌদি প্রবাসী ব্যবসায়ী সুজন ইব্রাহিম।

সুজন ইব্রাহিমের বাড়ি কিশোরগঞ্জের বাহাদুরপুর গ্রামে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই দম্পতিকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে কিশোরগঞ্জের বাহাদুরপুর গ্রামে বাড়ির অনতিদূরে অবস্থিত হেলিপ্যাড হিসেবে ব্যবহৃত মাঠে। এ সময়  সঙ্গে ছিল দম্পতির দুই সন্তানও।

সুজন ইব্রাহিম করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্ত্রী সাবেকুন্নাহারের বাড়িও একই উপজেলার নানশ্রী গ্রামে।   

এদিকে এমন আয়োজনের খবর জেনে স্বজন, বন্ধু ও আশপাশের লোকজন আগে থেকেই ভিড় করে হেলিপ্যাড এলাকায়। তারা ফুল দিয়ে বরণ করে নেন ওই দম্পতিকে।    

সেখান থেকে গাড়ি চড়ে নিজ বাড়িতে যাওয়ার পথের দুপাশে বিভিন্ন বয়সের কৌতূহলী নারী-পুরুষের ভিড় জমে।

হেলিকপ্টার থেকে নেমে সুজন ইব্রাহিম বলেন, শুভ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যই বাড়ি ফেরা।      

সুজনের ছোটভাই মোহাম্মদ ইউসুফ জানান, সৌদি আরবে তাদের টাইম কোম্পানি লিমিটেড নামে তাদের একটি প্রতিষ্ঠান রয়েছে। সুজন ইব্রাহিম ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সৌদি প্রবাসীদের  সাহায্য-সহযোগিতা করা তাদের প্রতিষ্ঠানের প্রধান কাজ।

বাবা ফজলুর রহমান ও চাচা বদিউর রহমান বলেন জানান, ছেলে, বউমা এবং নাত-নাতনি একসঙ্গে দীর্ঘদিন পর বাড়ি ফেরায় তাদের আনন্দের অন্ত নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status