ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ; খুনের মামলায় অস্ত্র হিসেবে বাস জব্দ করলো আদালত!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 3:07 PM

বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ; খুনের মামলায় অস্ত্র হিসেবে বাস জব্দ করলো আদালত!

বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ; খুনের মামলায় অস্ত্র হিসেবে বাস জব্দ করলো আদালত!

আদালতের আদেশে বলা হয়েছে,বন্দুক ছুড়ি লাঠি দিয়ে নয়,একটি মানুষকে হত্যার জন্য ব্যবহার করা হতে পারে যে কোন বৈধ উপকরনও, যেমন রশি, চাকাযুক্ত গাড়ী। আদালতের আদেশে আরো বলা হয়েছে, একজন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিতভাবে গাড়ির নিচে ফেলে হত্যা করা সম্ভব।এ হ্মেত্রে খুনের দায় মামলা হবে এবং খুনের কাজে ব্যবহার করা গাড়ী তখন হাতিয়ার বা খুনে ব্যবহার করা অস্ত্র হিসাবে গন্য হবে। আদালতের জব্দ করা বাসটির রেজি: নং- ঢাকা মেট্টো – ব-১৪-০৮১৫)।আদালতের এই আদেশে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রমতে, এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত ৫ জানুয়ারী বেলা পৌনে ৭টায় খাগড়াছড়ির সদর থানার ০৬ মাইল নামক স্থানে খাগড়াছড়ি-দিঘীনালা মহাসড়কের ওপর।

আর এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আইয়ুব আলী নামে একজন জীপ গাড়ীর ড্রাইভার । হত্যাকাণ্ডের মূল আসামী আলমগীর হোসেনও একজন বাস ড্রাইভার। তবে এই ঘটনায় মাসুম মিয়া (৩০)’র নাম ঠিকানা উল্লেখ করে এবং অজ্ঞাতনামাসহ আরো ২ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভিকটিমের ছোট ভাই নুর নবী ওরফে জনি বাদী হয়ে ঘটনার পরদিন অর্থাৎ গত ৬ জানুয়ারী খাগড়াছড়ি সদর থানায় ভাইকে পরিকল্পিত ভাবে খুনের অভিযোগে মামলাটি দায়ের করেছে । মামলার এজাহারের তথ্যানুসারে,ঘটনাস্থলে একটি ভাড়ায় চালিত জীপ গাড়ী ও দ্রুতগতিতে চালিয়ে আসা শান্তি পরিবহনের প্রায় মুখোমুখি সংঘর্ষের মূহুর্তে জীপ চালক রাস্তার বাইরে পাহাড়ের সাথে ঠেকিয়ে দেয়। এরপর জীপের ড্রাইভার আইযুব আলী (২৪) নেমে বাসের ড্রাইভার আলমগীর হোসেনকে রং সাইড দিয়ে গাড়ী চালানোর কারন জিজ্ঞাসা করলে এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাসের ড্রাইভার হেলপার সুপার ভাইজার মিলে বাসের গ্লাস পরিস্কার করার লাঠি যুক্ত ডাস্টার ও কাঠের বাটাম দিয়ে জীপের ড্রাইভার আইয়ুব আলীকে বেদম মারধর করে রাস্তায় ফেলে দেয়।

ভিকটিম তখন তার মোবাইল বের করে সদর থানায় ফোন করে পুলিশ ডাকতেছে বললে গাড়ীর হেলপার, সুপারভাইজার জীপের ড্রাইভারকে বাস চাপা দিয়ে মেরে ফেলতে বলে বাস ড্রাইভারকে এবং বাসের ড্রাইভার বাসে উঠে হঠাৎ ভিকটিম আইয়ুব আলীর ওপর দিয়ে বাস চালিয়ে দিয়ে তাকে পরিকল্পিত হত্যা করে। এই নিয়ে জীপ চালকরা সড়ক অবরোধও করে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ( ঢাকা মেট্টো – ব-১৪-০৮১৫)-টি জব্দ করে। এরপর গতকাল ১০ জানুয়ারী জব্দ করা বাস জিম্মার আবেদন করে বাস মালিক ও রাস্ট্রপহ্ম শুনানী করেন। খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ আলম জিম্মার আবেদন নামঞ্জুর করেন। প্রকাশ্য আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফরিদ আলম আদেশ পাঠ করে শুনান যে, ইহা সড়ক দূর্ঘটনার মামলা নয়, খুনের মামলা। খুনের করতে ব্যবহার করা বাসই খুনের হাতিয়ার বা অস্ত্র। তদন্তধীন খুনের মামলায় খুনের করতে ব্যবহার করা অস্ত্র জিম্মাদানের সুযোগ নেই তাই আবেদন নামঞ্জুর করেন।

আদালতের এই আদেশে স্পষ্ট করেন যে যানবাহন দিয়ে ইচ্ছাকৃত ভাবে বা পরিকল্পিত খুন করা হলে ওই যানবাহন হবে খুন করার জন্য ব্যবহার করা হাতিয়ার বা অস্র। স্থানীয় পর্যায়ে লোকজনসহ একাধিক সূত্র জানায় যে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই পার্বত্য এলাকাগুলোতে পরিবহন সেক্টরে শান্তি পরিবহন এক অলিখিত সাম্রাজ্য তৈরী করেছে। কোন বাস কোম্পানি সরকারের অনুমতি পেলেও শান্তি পরিবহন সিন্ডিকেট এর প্রভাবে এই এলাকায় ঢুকতে পারে না। এই এলাকায় অন্য বাস সার্ভিস বা জীপ ড্রাইভারদের উপর শান্তি পরিবহনের মালিক শ্রমিকদের দ্বারা মারপিট, নির্যাতন, শোষন প্রায় নিত্যদিনের ঘটনা এবং গাড়ীচাপা দিয়ে হত্যা করার ঘটনা ইতোপূর্বেও ঘটেছে। পরিবহন সেক্টরে এই অলিখিত মাফিয়া চক্রের সাম্রাজ্যে আইন প্রয়োগ ঘটিয়েছে এবার আদালত। শান্তি পরিবহন এর ঘটানো হত্যার ঘটনায় আদালতের বলিষ্ঠ পদহ্মেপ এর ফলে এই পরিবহন সিন্ডিকেটের হাতে নিগৃহীত একাধিক ব্যক্তি খুশীতে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে।ঢাকা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status