ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিআইসি'র ডিলার এসোসিয়েশনের উদ্যোগে কৃষি কর্মকর্তার বিদায় ও বরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 5:03 PM

বিসিআইসি'র ডিলার এসোসিয়েশনের উদ্যোগে কৃষি কর্মকর্তার বিদায় ও বরণ

বিসিআইসি'র ডিলার এসোসিয়েশনের উদ্যোগে কৃষি কর্মকর্তার বিদায় ও বরণ

রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান এর বদলিজনিত বিদায় এবং কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর আগমন উপলক্ষ্যে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাগমারা উপজেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন।

বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমানকে বিদায় সংবর্ধনা এবং সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরণ করা হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বাগমারা উপজেলা  বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার ডিলার প্রভাষক জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান, সদ্য যোগদানকৃত কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা সাকলাইন হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বারীক, বাগমারা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুল আলম, বিসিআইসি সার ডিলার হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি সার ডিলার বিষ্ণুপদ সাহা, রামকুমার সাহা, আব্দুর রউফ, আফাজ উদ্দিন, মালেক সরদার, আব্দুস সোবহান, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুস সালাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সহ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান পদন্নতি পেয়ে এডিডি হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলায় বদলি হলেন। অপরদিকে বাগমারায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করলেন আব্দুর রাজ্জাক। ইতোপূর্বে তিনি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি কর্তাকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status