ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
আখাউড়ায় দুইদিন আমদানি-রফতানি বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:43 PM

আখাউড়ায় দুইদিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়ায় দুইদিন আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে শনিবার থেকে রোববার পর্যন্ত এ দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। অন্যদিকে আগামীকাল রোববার চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন ও চতুর্থধাপে আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি দুই দেশের ব্যবসায়ীরা আগেই অবহিত রয়েছেন।

আগামী সোমবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে এ স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status