|
কঠিন সময় যাচ্ছে,
মনে হচ্ছে লিটন-সৌম্য খেলাই পারে না : পাপন
নতুন সময় ডেস্ক
|
![]() মনে হচ্ছে লিটন-সৌম্য খেলাই পারে না : পাপন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফর্মেন্স তলানিতে পৌঁছেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি আর টেস্টে হতে হয়েছে হোয়াইটওয়াশড। এখন টিম টাইগার আছে নিউজিল্যান্ড সফরে, যেখানে এর আগে কোনো ফরম্যাটেই জয় পায়নি। দল নিয়ে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও বিসিবি প্রধান মনে করেন এটা ঠিক হয়ে যাবে, 'একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন?' তিনি আরও বলেন, 'কারও সামর্থ্য নেই এমন তো নয়। এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে। এরা মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করেনি, এখন করবে। আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে? কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কী ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
