ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নতুন সিনেমা নিয়ে ফিরছেন রত্না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 7:44 PM

নতুন সিনেমা নিয়ে ফিরছেন রত্না

নতুন সিনেমা নিয়ে ফিরছেন রত্না

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়িকা রত্না। সময়ের কালক্রমে তিনিও অভিনয় থেকে দূরে সরে গেছেন। মাঝে লেখাপড়া ও সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। করোনা প্রকোপের আগে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়নি। অবশেষে সে সুসময় তার সামনে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরান পাখি’, সরকারি অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। ফিরতি যাত্রা প্রসঙ্গে রত্না বলেন, ‘দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর-লাকি সেভেন। সত্যিই আমি ভাগ্যবতী, আমার দাম্পত্য জীবনটা বেশ সুখে কাটাচ্ছি। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি।

আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন।’ উল্লেখ্য, ২০০১ সালের সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় রত্নার অভিষেক হয়। এরপর ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’ আরও বেশকিছ দর্শকপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status