ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শেরোয়ানি-পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যান কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 5:36 PM

শেরোয়ানি-পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যান কনে

শেরোয়ানি-পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যান কনে

শেরোয়ানি-পাগড়ি পরে ঘোড়ায় চড়ে সাধারণত বর বিয়ে করতে যান। অন্য দিকে নববধূ লাল বেনারসী পরে  অপেক্ষা করেন বরের জন্য। তবে এই কনে বিয়ের চিরচেনা সেই রূপকে পুরোপুরি বদলে দিয়েছে। বিয়ের কনে  রীতিমতো শেরোয়ানি-পাগড়ি পরে ঘোড়ার পিঠে চেপে আলোচনায় এসেছেন।

জানা যায়, ভারতের রাজস্থানের সিকর জেলার রানোলি গ্রামে এই ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠান 'বান্দোরি'তে ঐ কনে ঘোড়ায় চড়ে এই সাজে যান। প্রশ্ন উঠতে পারে কেন বিয়ের চিরচেনা রূপ বদলের এই চেষ্টা? আসলে কৃত্তিকা সাইনি নামে ঐ কনের পরিবার নিজেদের মেয়েকে এই সাজে সাজিয়েছেন লিঙ্গ সমতার বার্তা দিতে। কৃত্তিকার পরিবার চান কেউ যেন ছেলে ও মেয়েদের মধ্যে কোনো পার্থক্য না করে এবং পরিবারের সব সন্তানই যেন সমান সুযোগসুবিধা পায়। এই লক্ষ্যেই কৃত্তিকাকে এই সাজ নিতে উদ্বুদ্ধ করেছেন তারা।
 
স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে সিকার শহরে কৃত্তিকার বান্দোরি অনুষ্ঠান হয়। তথাকথিত ধারণা ভেঙে কৃত্তিকা ঠিক বরের মতো শেরোয়ানি এবং পাগড়ি পরে ঘোড়ায় চড়েছিলেন। মজার ব্যাপার হলো কৃত্তিকা ঐ শেরোয়ানি নিজেই বানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status