ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের আগে মা হলে কেউ ফিরে তাকাবে না, স্বরাকে বলা হয়েছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 4:36 PM

বিয়ের আগে মা হলে কেউ ফিরে তাকাবে না, স্বরাকে বলা হয়েছিল

বিয়ের আগে মা হলে কেউ ফিরে তাকাবে না, স্বরাকে বলা হয়েছিল

স্বরা ভাস্কর মা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন।  মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বরা ভাস্কর। তবে বায়োলজিক্যাল চাইল্ড নয়, দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আর তাতেই সমাজের একটা অংশের কটাক্ষ ঘিরে ধরেছে অভিনেত্রীকে। অবশ্য পাশে পেয়েছেন পরিবারকে।

এক সাক্ষাৎকারে স্বরা জানান, ‘আমি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেকেই বোকা বোকা চিন্তা দেখানো শুরু করেছেন। ‘এরপর তো আর বিয়ে হবে না’, ‘সবাই কী কবলে’, ‘কে তোমায় বিয়ে করবে’র মতো নানা কথা শুনতে হয়েছে। তবে আমি আমার মা-বাবা, আমার ভাই, আমার জামাইবাবু, আমার বন্ধু-বান্ধব ও পরিবারের সমর্থন পেয়েছি। যার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।’

‘মিড ডে’কে গত মাসে দেওয়া সাক্ষাৎকারে নিজের মা হওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বরা। সঙ্গে জানান, বাচ্চা দত্তক নেওয়ার যেসব নিয়ম কানুন আছে তা সব তিনি পূরণ করে ফেলেছেন। এখন অপেক্ষা করছেন কবে তাঁর নম্বর আসবে ও তাঁর সন্তানকে দেখতে পাবেন।

স্বরা আরও জানিয়েছিলেন পরিবারের শখ তাঁর বরাবরের। আর একসময় বুঝতে পারেন বিয়ে ছাড়াও বাচ্চা নেওয়া সম্ভব এবং তাও দত্তক নেওয়ার মাধ্যমে। তারপরই Central Adoption Resource Authority-র শরনাপন্ন হন স্বরা। সেখানকার প্রতিনিধিদের সাথে কথা বলেন। সমস্ত ফর্মালিটিস পূরণ করেন।

 তারকা বলে সেখানে তাঁকে আলাদা করে কোনও সুবিধে দেওয়া হয়নি। বরং, তিনিও আর পাঁচজনের মতো এখনও জানেন না কবে পাবেন সন্তান। আপাতত অপেক্ষা করতে হবে তাঁকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status