ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ছবি প্রতি ২০ টা করে চুমু, আমার ঠোঁট ফুলে গেছে: ইমরান হাশমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 9:06 PM

ছবি প্রতি ২০ টা করে চুমু, আমার ঠোঁট ফুলে গেছে: ইমরান হাশমি

ছবি প্রতি ২০ টা করে চুমু, আমার ঠোঁট ফুলে গেছে: ইমরান হাশমি

১৭ বছর ধরে পর্দায় চুমুর পর চুমু খেয়ে তাঁর ঠোঁট ফুলে গেছে। সেই ইমেজ থেকে বেরোতে মরিয়া ইমরান। ছবি চিট ইন্ডিয়া মুক্তির সময়ে সংবাদমাধ্যমের সামনে এমনই বলেছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।

তবে এই ট্যাগ যে তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তা মেনে নিয়েছেন ইমরান। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়।

একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন, তাও মেনে নিয়ে ইমরান। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি। আর তাই একটা সময়ের পর থেকে অন্যান্য ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে। একসময় মার্ডার, আশিক বানায় আপনে বা আকসর এর মতো ছবিতে চুম্বন দৃশ্যতে ঝড় তুলেছিলেন তিনি।

সেই সময়ে অত সাহসী দৃশ্যে অন্য কোনও অভিনেতাকে সচরাচর দেখা যেত না। তবে পরে ইমরানও তাঁর ছবির চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। তাই তাঁর ঝুলিতেই রয়েছে আওয়ারাপন, সাংহাই এর মতো ছবি। নেটফ্লিক্সেও বার্ড অফ ব্লাড সিরিজেও তিনি প্রশংসিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status