ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কেন জন্ম দিয়েছিলেন আমায়? চিকিৎসককে কাঠগড়ায় তুলে কোটিপতি তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 7:55 PM

কেন জন্ম দিয়েছিলেন আমায়? চিকিৎসককে কাঠগড়ায় তুলে কোটিপতি তরুণী

কেন জন্ম দিয়েছিলেন আমায়? চিকিৎসককে কাঠগড়ায় তুলে কোটিপতি তরুণী

কেন তাঁকে ভূমিষ্ঠ করা হল? কেনই বা তাঁর মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছিল? এই অভিযোগ তুলে মায়ের চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার মামলা করলেন এক তরুণী। সেই মামলায় জিতেও গেলেন তিনি। এমন ঘটনা হয়তো কনো কালেও কেউ শোনেননি। এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এভি টোম্বিস। ব্রিটেনের বছর কুড়ির এই তরুণীই তাঁর মায়ের চিকিৎসকের বিরুদ্ধে এমন মামলা করেছেন। কিন্তু কেন?

দ্য সান-এর প্রতিবেদনে জানা যায়, শারীরিক দুর্বলতা নিয়ে জন্ম হয়েছে এভির। জন্ম থেকেই স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত এই তরুণী। মেরুদণ্ডের এই অসুখের জন্য কখনো কখনো ২৪ ঘণ্টাই টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে আদালতে টেনে নিয়ে যান এভি।

এভির অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তাঁর সন্তান স্পাইনা বিফিডায় আক্রান্ত হতে পারে, আর সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এবং ওষুধ খাওয়া প্রয়োজন, তা হলে হয়তো তাঁর এই অবস্থা হত না। বা তাঁকে জন্ম দিতে চাইতেন না তাঁর মা।

এটি একটি নজিরবিহীন মামলা বলে উল্লেখ করেছে লন্ডন হাই কোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, যদি সঠিক সময়ে এভি'র মাকে এ বিষয়ে অবহিত করা হত, তা হলে তিনি সন্তানধারণের বিষয়ে দেরি করতে পারতেন। শুধু তাই নয়, সুস্থ সন্তানের জন্ম দিতে পারতেন। এভি'র মা-ও একই অভিযোগ তুলেছেন চিকিৎসকের বিরুদ্ধে।

এভি'র যুক্তিকে সমর্থন করেই শেষমেশ চিকিৎসককে বিপুল অঙ্কের জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status