ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর এই ৪টি গুণ থাকা মানেই আপনি ভাগ্যবান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 7:53 PM

স্ত্রীর এই ৪টি গুণ থাকা মানেই আপনি ভাগ্যবান!

স্ত্রীর এই ৪টি গুণ থাকা মানেই আপনি ভাগ্যবান!

স্বামী-স্ত্রী দু’জনের চেষ্টাতেই একটি সংসারে পরিপূর্ণতা আসে। স্বামীর জীবনে স্ত্রীর গুরুত্ব অনেক। বিবাহিত জীবন সুখ ও শান্তিপূর্ণ করে তুলতে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। জানেন কি, স্ত্রীর যদি বিশেষ কিছু গুণ থাকে তবে স্বামী হিসেবে আপনি সৌভাগ্যবান। চলুন তবে জেনে নেয়া যাক তেমনই চারটি গুণের কথা- আপনার পরিবারকে আপন করে নেয়া: বিয়ে মানেই প্রত্যেক স্ত্রীর জন্য নতুন একটি পরিবারে আগমন। বিয়ের পর সব মেয়েকেই তার স্বামীর বাড়িতে যেতে হয়। যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন, নতুন পরিবারের সবকিছুর সঙ্গে মিলেমিশে থাকেন, তিনি গুণবতী স্ত্রী। তাই তার স্বামী সত্যিই ভাগ্যবান।

স্বামীকে শ্রদ্ধা করেন: যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তার স্বামী খুবই সৌভাগ্যবান। যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত।

ঘরের কাজে দক্ষ: দুজন মিলে সংসারে যতই কাজ করুন না কেন, মেয়েরা যেমন নিখুঁতভাবে সংসার গুছিয়ে রাখতে পারেন, ছেলেরা ততটা পারেন না। তাই যে সংসারে স্ত্রী গৃহকর্মে খুব নিপুণ হন সেই সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। সেই স্ত্রী সমাজ ও সংসারে বিশেষ সম্মান লাভ করেন, সঙ্গে সঙ্গে তার স্বামীর জীবনও হয়ে ওঠে খুশিতে পরিপূর্ণ।

মিষ্টভাষী: কথায় আছে, মুখের কথা দিয়েই বিশ্বজয় করা যায়। তবে তা হতে হবে ইতিবাচক। যে স্ত্রী সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন না, সবার সঙ্গে মিষ্টিভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারী। আর তার স্বামী খুবই সৌভাগ্যবান তা য়ার বলার প্রয়োজন হয় না!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status