ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আফ্রিকা থেকে আসা যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হবে না
সিলেট প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 December, 2021, 7:06 PM

আফ্রিকা থেকে আসা যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হবে না

আফ্রিকা থেকে আসা যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হবে না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইনসে সেদেশ থেকে আসলে তাদের (যাত্রীদের) বোর্ডিং পাস দেওয়া হবে না। আর বোর্ডিং পাস দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায়  কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’-এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।

এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকেলে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ওরফান ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status