ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরকীয়ার জেরে সংসার ভাঙছে পরিচালক-অভিনেত্রীর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 1:57 PM

পরকীয়ার জেরে সংসার ভাঙছে পরিচালক-অভিনেত্রীর!

পরকীয়ার জেরে সংসার ভাঙছে পরিচালক-অভিনেত্রীর!

৮ বছর ধরে একই ছাদের নিচে দিন কাটাচ্ছিলেন ভারতীয় বাংলা টেলিভিশনের তারকা তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। কিন্তু তাদের সংসার নাকি আর স্থায়ী হচ্ছে না, ভেঙে যাচ্ছে!

শোনা যাচ্ছে, সম্পর্কের তিক্ততা থেকে বেশ কিছুদিন ধরে তারা নাকি আলাদা থাকছেন।
এর পিছনে রয়েছেন তৃতীয় ব্যক্তি! তিনি হচ্ছেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। বর্তমানে তথাগত-বিবৃতি ‘লিভ ইন’ সম্পর্কে রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। এমনটিই জানিয়েছে আজতাক বাংলা।

এদিকে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেবলীনা বলেন, ‘এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই। ’

একই সুর অভিনেতা-পরিচালক তথাগতেরও। তিনি বলেন, ‘একটি বিয়ের সঙ্গে অনেকগুলি সম্পর্ক জড়িয়ে থাকে। কিছু বলার থাকলে ভবিষ্যতে অবশ্যই বলব। ’  

‘পরকীয়া’ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে তা সবার আগে জানবেন দেবলীনা। ’

দুই তারকাই জানিয়েছেন, তারা নিজেদের বাবা-মা এবং সারমেয় নিয়ে ব্যস্ত এখন। তাই এসব নিয়ে ভাবছেন না তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status