ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবকের ৪৪ বছর জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 December, 2021, 11:18 AM

স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবকের ৪৪ বছর জেল

স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবকের ৪৪ বছর জেল

শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শফিকুল ইসলাম নামে এক যুবককে ৪৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর যুবক ছানা মিয়াকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

৪৪ বছর সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা। ১৪ বছর সাজাপ্রাপ্ত ছানা মিয়া একই উপজেলার হাঁসলিগাঁও গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি গোলাম কিবরিয়া জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শফিকুল ইসলামকে একটি ধারায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি ধারায় ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা একসঙ্গে চলমান থাকবে। আরেক যুবক ছানা মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। আগে থেকে ওত পেতে থাকা শফিকুল ও ছানা মিয়া ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন শফিকুল। এ ঘটনায় ২০১৫ সালের ২৪ মে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শফিকুল ও ছানা মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইগাতী থানার তৎকালীন এসআই খোকন চন্দ্র সরকার ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর শফিকুল ও ছানা মিয়ার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার আদালত এই রায় দিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status