ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
প্রেম ও প্রতারণার গল্পে ‘ময়ূরাক্ষী’
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 8:00 PM

প্রেম ও প্রতারণার গল্পে ‘ময়ূরাক্ষী’

প্রেম ও প্রতারণার গল্পে ‘ময়ূরাক্ষী’

‘ময়ূরাক্ষী’ নামে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে মহরত করে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন রাশিদ পলাশ।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষী’ ছবিতে ববিকে ঢালিউডের একজন বিখ্যাত নায়িকার চরিত্রে দেখা যাবে। পোস্টারে তাকে একজন নায়িকা হিসেবেই হাজির করা হয়েছে। পোস্টারে ববি খাচ্ছেন সিগারেট। তার পাশে ছড়িয়ে আছে বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। উল্লেখ্য, প্রেম ও প্রতারণা ‘ময়ূরাক্ষী’ ছবির গল্পের মূল বিষয়বস্তু। মগোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটিতে আরও অভিনয় করবেন শিরিন শিলা। ছবির মূল চরিত্রে একজন নায়কও থাকবেন। তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status