ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
অমিতাভ বচ্চন কারিনার পা ধুয়ে ভাঙিয়েছিলেন অভিমান !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 7:51 PM

অমিতাভ বচ্চন কারিনার পা ধুয়ে ভাঙিয়েছিলেন অভিমান !

অমিতাভ বচ্চন কারিনার পা ধুয়ে ভাঙিয়েছিলেন অভিমান !

শুটিং সেটে শুট থামিয়ে কারিনার পা ধুয়ে দিয়ে তার অভিমান ভাঙিয়েছিলেন অমিতাভ বচ্চন! সেই ঘটনাটি অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, তখন ১৯৮৩ সাল। ‘পুকার’ ছবি মুক্তি পেয়েছে। অমিতাভ বচ্চন এবং রণধীর কাপুর অভিনীত ছবি। সেই ছবির শুটিংয়ের সময়ে চমকপ্রদ এক ঘটনা ঘটে। সেই ঘটনাটি নিজের ব্লগে লিখেছেন তিনি। গোয়ায় মারপিটের দৃশ্য শুট হচ্ছে। রণধীরের ছোট মেয়ে কারিনা কাপুরও সেখানে উপস্থিত ছিলেন। সে সময়ে তার বাবাকে মারছেন অমিতাভ। ছোট্ট কারিনা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বাবাকে রক্ষা করার চেষ্টা করে। ‘দুষ্টু লোক’-এর থেকে বাঁচানোর জন্য বাবাকে জড়িয়ে ধরেন কারিনা। এ সময় বালিতে পা নোংরা হয়ে গিয়েছিল কারিনার। সেসময়ে অমিতাভ শুট থামিয়ে কারিনার কাছে এসে তার পা ধুয়ে দেন পানি দিয়ে। এভাবেই কারিনাকে তিনি বোঝাতে চেয়েছিলেন, রণধীরকে মারধর করার ঘটনা সত্যি নয়। সবই নকল, অভিনয়।

অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন, পা ধুয়ে দেয়ার পরে মনে হয়, কারিনার ধারণা একটু হলেও পাল্টেছিল। আমি যে খারাপ নই, সেটি বোধহয় ছোট্ট কারিনা বুঝতে পারে। কারিনা আজও সেই ঘটনা মনে রেখেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status