ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সালমানের গোপন ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 5:55 PM

সালমানের গোপন ফাঁস

সালমানের গোপন ফাঁস

পঞ্চান্ন বছর বয়সেও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর' এর তালিকায় তার নাম রয়েছে একেবারে উপরে। বহু বছর ধরে বিয়ে নিয়ে বহু প্রশ্ন সামলাতে হয় সালমান খানকে। কখনও বেদম রেগে যান। কখনও বা মজা করে জবাবও দেন।

কিন্তু এবার সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা জানালেন ভাইজানের বিয়ে না করাসহ কয়েকটি গোপন তথ্য। আয়ুষের মতে, সালমানের নাকি বিয়ে করার সময়ই নেই!

আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানিয়েছেন সালমানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণত বিয়ের বিষয়ে তেমন কোনও কথা তোলেন না তিনি।

সালমান-ক্যাটরিনার মালা বদলের ভিডিও ভাইরাল!সালমান-ক্যাটরিনার মালা বদলের ভিডিও ভাইরাল!

সালমানকে তিনি যেভাবে দেখেছেন- এমন প্রশ্নের উত্তরে আয়ুষ শর্মা বলেন, সারাদিন সারাদিন ব্যস্ত থাকে, কাজের মধ্যে থাকে। তবে সে দারুণ খুশি রয়েছেন।

সালমানের পরিবারসোহেল, অর্পিতা এবং আয়ুষের সঙ্গে সালমান। ছবি: সংগৃহীত

ভীষণ সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী সালমান। আর একেবারে ঠিক সেভাবেই জীবন যাপন করেন তিনি। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারবেন বলেই আমার বিশ্বাস।

আয়ুষের কথায়, ‘সালমান ভীষণ অল্পতেই খুশি। অর্থাৎ হলেই হল এমন ব্যাপার। উনি যেমনভাবে থাকেন, লাইফস্টাইল সবমিলিয়ে ভীষণই সাধারণ। বিশ্বাস করুন, আমি নিজেও ওর মত এতো সাধারণভাবে থাকতে পারব না।

দুইতিন বছরের পুরোনো ফোন নিয়েও দিব্যি কাজ চালিয়ে নেন উনি। ওসব নিয়ে কোনও মাথাব্যথাই ওর নেই। তবে হ্যাঁ, ভাল সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে ওর। যদি কখনও তিন ঘণ্টা একা থেকে, টানা ভাল ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারে ভাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status