ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আজ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়'র প্রধান জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল এর জন্মদিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 7:44 PM

আজ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়'র প্রধান জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল এর জন্মদিন

আজ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়'র প্রধান জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল এর জন্মদিন

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ার হাবিব কাজল এর আজ জনামদিন। তিনি ১৯৬৮ সালের ২৮ নভেম্বর চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে গোল্ডেন প্লাজায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বাবুরহাটে আশিকাটি ইউনিয়নের হোসেন পুর (রালদিয়া) পাটোয়ারি বাড়ি।

মোঃ আনোয়ার হাবিব কাজল ১৯৯০ সালে অধুনালুপ্ত ‘দি মনিং সান’ জাতীয় ইংরেজি দৈনিকের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সালে বেক্সিমকো গ্রুপের জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগদান করেন এবং বেক্সিমকো গ্রুপের প্রকাশনা বেক্সিবার্তা এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে দেশের প্রথম ডিজিটাল ম্যাগাজিন ‘ডিজি বাংলা’র (ডিজিটাল বাংলাদেশ) ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ড্যাফোডিল মাল্টিমিডিয়ায় যোগ দেন এবং ২০০৭ সাল পর্যন্ত ড্যাফোডিল মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ২০০৭ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে সমন্বয়ক হিসেবে যোগ দান করেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আনোয়ার হাবিব কাজল, বাংলাদেশ জনসংযোগ সমিতি,  বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (যুগ্ম সাধারন সম্পাদক) ও চাঁদপুর প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status