ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ নেতা খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 November, 2021, 3:24 PM

কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ নেতা খুন

কিশোর গ্যাংয়ের হাতে ছাত্রলীগ নেতা খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. রাহাত হাওলাদার নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রলীগ নেতার তিন বন্ধু আরিফ হোসেন, মো. শুভ ও সানাউল্লাহ গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত ওই কলেজ ছাত্র হলেন গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং গুলিশাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কলেজছাত্র রাহাত শনিবার খেলা দেখা শেষে ৫ বন্ধু মিলে এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে টিয়ারখালী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জনের স্থানীয় একটি কিশোর গ্যাং রাহাতের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে রাহাতসহ তার ৩ বন্ধু গুরুতর জখম হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন জানান, ‘ধারালো অস্ত্রের কোপে রাহাতের ফুসফুসের ধমনি কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে রাহাত পথেই মারা যান।’

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status