ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
স্বামী-স্ত্রীর প্রাণ গেল মোটরসাইকেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 November, 2021, 3:28 PM

স্বামী-স্ত্রীর প্রাণ গেল মোটরসাইকেলে

স্বামী-স্ত্রীর প্রাণ গেল মোটরসাইকেলে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- নুর উদ্দিন ও আকলিমা আক্তার। তারা ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা। স্বামী-স্ত্রী মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা স্ত্রীর ওড়না চাকায় পেঁচিয়ে গেলে পড়ে যায় দুজনই। পরে পেছনে থাকা একটি ট্রাক চাপা দেয় তাদেরকে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ভূঁইয়া জানান, নুর উদ্দিন ও আকলিমা চট্টগ্রামের আরশি নগর থেকে ফেরার সময় মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের চাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনই মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status