|
নিয়াজকে ক্ষমা করে দিলেন শোয়েব আখতার
নতুন সময় ডেস্ক
|
![]() নিয়াজকে ক্ষমা করে দিলেন শোয়েব আখতার গত ২৬ অক্টোবর পিটিভি স্পোর্টসের একটি আলোচনা অনুষ্ঠানে আলোচনায় যোগ দিয়েছিলেন শোয়েব আখতার, কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস ও আকিব জাভেদ। পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হবে- এ বিষয়ে উপস্থাপক ডঃ নওমান নিয়াজ আর শোয়েব ঝামেলায় জড়ান। কথা-কাটাকাটির জেরে শোয়েবকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন নিয়াজ। শোয়েবও সবার সামনে অনুষ্ঠান থেকে বের হয়ে যান। পিটিভির মামলা করার পর শোয়েব ঘোষণা করেন, তিনি আইনী মাধ্যমেই এর জবাব দেবেন। পিটিভি যদি সেদিন ক্ষমা চাইত, তাহলে তিনি ক্ষমা করে দিতেন। এখন আর ক্ষমা করবেন না। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে নিয়াজকে। এমতাবস্থায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শোয়েব আর নিয়াজকে নিজের বাসভবনে ডেকে নেন। দুজনকেই নিজেদের মধ্যকার মন-কষাকষি মিটিয়ে ফেলতে অনুরোধ করেন। জানা গেছে, শোয়েব আর নিয়াজ দুজনেই পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে সব রাগ ঝেরে ফেলেন। ফাওয়াদের বাসায় শোয়েব আখতারের কাছে ক্ষমা চেয়ে নিয়াজ বলেন, লাইভ অনুষ্ঠানে এমন আচরণ করা উচিত হয়নি। এরপর টুইটারে শোয়েব লিখেন, তিনি নিয়াজকে ক্ষমা করে দিয়েছেন, 'নীতিগত জায়গা থেকে আমি ড. নোমান নিয়াজকে ক্ষমা করে দিয়েছি। চলুন এ ঘটনা ভুলে যাই।' এরপর শোয়েব বলেন, 'আমি জাতির কাছে নোমান নিয়াজকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলি। যেদিন রাতে ঘটনাটি ঘটেছিল, আমি সেদিন রাতেই নিয়াজকে ক্ষমা করে দিয়েছি।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
