ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
স্বামীর বঁটির আঘাতে আঙুল বিচ্ছিন্ন, আজ পরীক্ষা পারছেন না সুমাইয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 3:11 PM

স্বামীর বঁটির আঘাতে আঙুল বিচ্ছিন্ন, আজ পরীক্ষা পারছেন না সুমাইয়া

স্বামীর বঁটির আঘাতে আঙুল বিচ্ছিন্ন, আজ পরীক্ষা পারছেন না সুমাইয়া

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বঁটির আঘাতে ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারবেন না সুমাইয়া আক্তার। আজ রবিবার থেকে এই পরীক্ষা শুরু হবে। আহত সুমাইয়া মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

প্রায় সাত মাস আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকার খাইরুল ইসলামের মেয়ে সুমাইয়ার। সাইফুল দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ছিলেন।

সুমাইয়ার পরিবার জানায়, এক বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর বাবার সঙ্গে আর্থিক বিষয়ে সাইফুলের দ্বন্দ্ব চলছিল। পরে গত রবিবার শ্বশুরবাড়িতে আসেন সাইফুল। মূলত পরিবারের খরচ চালাতে না পারার হতাশা থেকেই তিনি কুপিয়েছেন। শুক্রবার ভোরে সুমাইয়াকে ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে কোপাতে থাকেন সাইফুল। আত্মরক্ষা করতে গিয়ে সুমাইয়ার ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়। চিৎকার শুনে মা ও বোন এগিয়ে গেলে সাইফুল তাঁদেরও কুপিয়ে আহত করেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গোড়াই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সুমাইয়ার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমান জানিয়েছেন, সুমাইয়া পরীক্ষা দিতে পারবেন না।

চিকিৎসাধীন সুমাইয়া বলেন, ‘আমার সহপাঠীরা সবাই পরীক্ষায় অংশ নিচ্ছে। আমার মা কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন।’

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, কোনো পরীক্ষার্থী সিক বেডে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status